১৬০০ সিসির একটা বড়সড় মোটরবাইক। সেটার সওয়ারি মানুষটিও হোমরাচোমরা একজন। মোটরবাইকটি দাবড়ে তিনি হাজির লোকজনের ভিড়ে। তা দেখে শোরগোল শুরু হলো সবার মধ্যে। অবাক চোখে তারা দেখল মোটরবাইক থেকে নামছেন স্বয়ং অমিতাভ বচ্চন! এই দৃশ্যের অবতারণা হয়েছিল বুড্ঢা নামের একটি ছবির সেটে। এর পরিচালক পুরি জগন্নাথ। ছবিতে অমিতাভকে তিনি উপস্থাপন করেছেন একজন বদরাগী বুড়োর চরিত্রে, যেই বুড়ো কথায় কথায় দিওয়ার, অগ্নিপথ ও শাহেনশাহর মতো পুরোনো হিন্দি ছবির সংলাপ আওড়ান বেদম! বচ্চন আশা করছেন, বুড্ঢা ছবি দিয়ে মাত করে দেবেন একদম! ওয়েবসাইট।