সংস্কৃতি সংবাদ

আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার

চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গণায়ন না​েট্যাৎ​সবের উদ্বোধনীতে গান করেন অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গণায়ন না​েট্যাৎ​সবের উদ্বোধনীতে গান করেন অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা l ছবি: প্রথম আলো

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে দেওয়া হয় ‘আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার’। গত বছর প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ময়ূর সিংহাসন উপন্যাসের জন্য শাহীন আখতার এ পুরস্কারটি পান। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকা। ২০১১ সাল থেকে প্রবর্তিত এ পুরস্কার বাঙলার পাঠশালা সংগঠনের পক্ষ থেকে চতুর্থবারের মতো দেওয়া হলো।
হাসান আজিজুল হকের নেতৃত্বে পুরস্কার প্রদান কমিটিতে ছিলেন খালিকুজ্জামান ইলিয়াস, হরিশঙ্কর জলদাস, মাজহারুল ইসলাম, আহমেদ জাবেদ ও আদিলুর রহমান।
সভাপতির বক্তব্যে কামাল লোহানী বলেন, ‘ইলিয়াসের সাহিত্য পাঠ করলে মানুষ সঠিক দিশা পাবে। রাজনীতি, ইতিহাস, লোকদর্শনকে ধারণ করতেন বলে তাঁর লেখা অন্যদের চেয়ে আলাদা হয়ে ওঠে।’
গতকালের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক শওকত আলী, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম ও আখতারুজ্জামান ইলিয়াসের ভাই অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। অপর ভাই নূরুজ্জামান ইলিয়াস পুরস্কারের অভিজ্ঞানপত্র পাঠ করেন।