এই সময়ের গল্প, আধুনিকতার সংকট নিয়ে নাটক কালচৌতিশা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে সাধনা প্রযোজিত নতুন এ নাটক। নাটকটি রচনা করেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন রিয়াজ মাহমুদ। শিল্পনির্দেশনায় লুবনা মারিয়াম। নাটকটির অন্যতম অভিনেতা ও মঞ্চ ব্যবস্থাপক তানভীর নাহিদ খান জানান, নাটকের গল্পটিকে তুলে ধরতে নানা আধুনিক অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে। রয়েছে কিছু কোরিওগ্রাফিক উপস্থপনাও।