আজ ‘নবান্ন উৎসব’

আজ নবান্ন উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ। রাজধানীর রমনা বটমূলে উৎসব শুরু হবে সকাল সাতটায়। সকাল নয়টা পর্যন্ত এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। উৎসব মঞ্চে আবার অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।