
বছর ঘুরে আবার শুরু হলো ‘ক্লোজআপ: কাছে আসার সাহসী গল্প’। চতুর্থ মৌসুমের এই আয়োজনের উপলক্ষ আগামী ভালোবাসা দিবস। গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও সবার কাছে আহ্বান করা হয়েছে তাঁদের জীবনের ‘কাছে আসার সাহসী গল্প’। এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার জানান, যে কেউ এতে অংশ নিতে পারবেন। ২৫ জানুয়ারির মধ্যে গল্প পাঠাতে হবে golpo@closeupbd.com এই ই–মেইল ঠিকানায়।’
জাভেদ আখতার জানান, এই গল্প থেকেই ভালোবাসা দিবসের সেরা তিন নাটক নির্মাণ করা হবে। এ ছাড়া সেরা ১০ গল্পের জন্যও থাকছে উপহার।