আবার মডেলিং

আট বছর পর বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন অভিনেত্রী তারিন। বিজ্ঞাপনচিত্রটি চায়ের। সম্প্রতি চার দিন কক্সবাজার, কাপ্তাই ও মাওয়ায় শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির। তারিন বললেন, ‘বিজ্ঞাপনচিত্রের কাজ করার প্রস্তাব প্রায়ই আসে। কিন্তু সবকিছু পছন্দ হয় না বলে করা হয় না। আর আমি একজন অভিনয়শিল্পী, এটাই আমার বড় পরিচয়। মডেলিং মাঝেমধ্যে করি। তাই খুব বেছে এবং ভেবেচিন্তে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ তারিন জানালেন, এ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। থাকবেন বেশ কিছু দিন। তারিন সর্বশেষ কাজ করেছিলেন কোমল পানীয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। সেখানে তাঁর বিপরীতে ছিলেন ফেরদৌস, আর পরিচালনা করেছিলেন আফজাল হোসেন। তারিনের নতুন বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন রানা মাসুদ।