আমাদের ঢাকা

ঢাকার ৯০টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠান করছে আরটিভি। সাপ্তাহিক এই প্রামাণ্য অনুষ্ঠানের নাম আমাদের ঢাকা। আজ প্রচার হবে ১০ নম্বর ওয়ার্ডের নাগরিক সুবিধা, সমস্যার চালচিত্র, অজানা তথ্য ও চিত্রসহ বিভিন্ন বিষয়। এ ছাড়া ব্রিটিশ আমলে নীল করদের অফিস হিসেবে ব্যবহার হওয়া ঐতিহাসিক লাল কুঠি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তাজমহল মসজিদের ইতিহাস-ঐতিহ্যও তুলে ধরা হয়েছে আজকের পর্বে। এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন মামুন-উর-রশীদ। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে দেখানো হবে।