আপনার প্রশ্ন, তারকার উত্তর

আমার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি

আনন্দ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম।
বিদ্যা সিনহা মিম।


আমার বিদ্যা সিনহা মিমকে অনেক ভালো লাগে। আমার প্রশ্ন মিম কোথায় পড়াশোনা করেছেন এবং তিনি কত ফুট লম্বা? তিনি কি রাজশাহী শিল্পকলার শিল্পী ছিলেন?
শাকিবুল, রাজশাহী

প্রশ্নের জন্য ধন্যবাদ শাকিবুল। আমি ছোটবেলায় পড়েছি ভোলার সূর্যমুখী কিন্ডারগার্টেন নামে একটি স্কুলে। তারপর ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সেভেন পর্যন্ত পড়েছি। সেখান থেকে কুমিল্লায় চলে আসি। এসে ভর্তি হই নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এসএসসি পাস করে ভর্তি হয়েছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে। এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু এক বছর ক্লাস করার পর সেখান থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছি। এই তো। আর আমার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। আপনার শেষ প্রশ্ন ছিল আমি রাজশাহী শিল্পকলার শিল্পী কি না। না ভাই, আমি ভোলা শিল্পকলা একাডেমিতে নাচ শিখেছি কিছুদিন।