ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আবহমান বৈশাখ’। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকা ক্যান্টনমেন্টের সদর দপ্তর লজিস্টিকস এরিয়া ও এটিএন বাংলা। এখানে গান করবেন মমতাজ, কনকচাঁপা, রবি চৌধুরীসহ আরও অনেকে। থাকবে নাচ ও কৌতুক পরিবেশন। এটিএন বাংলায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে রাত পৌনে আটটায়।