ঢাকার দর্শকদের জন্য আবার গান করতে আসছেন শ্রীকান্ত আচার্য। ১০ জুন ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। তিনি ঢাকায় আসবেন ৯ জুন। ঢাকা ক্লাবের সংস্কৃতি বিভাগের আহ্বায়ক নাসিরুদ্দিন দিলু জানালেন, ‘এবারের কনসার্টটি শুধু ক্লাবের সদস্যদের জন্য করা হচ্ছে।’ কনসার্ট শেষে ১১ জুন ভারতে ফিরে যাবেন শ্রীকান্ত আচার্য।