রবীন্দ্রসংগীতের শিল্পী শামা রহমান আজ সোমবার প্যারিসে ইউনেসকোর প্রধান কার্যালয়ে গান করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ এবং পাবলো নেরুদা ও অ্যামি সিজার স্মরণে ইউনেসকো এই আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জানা গেছে, অনুষ্ঠানে শামা রহমান রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। এ অনুষ্ঠানে শামা রহমানের গাওয়া রবীন্দ্রসংগীতের অডিও সিডি প্রকাশ করবে ইউনেসকো।৯ সেপ্টেম্বর শামা রহমান প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।