রবীন্দ্রসংগীতের শিল্পী শামা রহমান কাল সোমবার ইউনেস্কোর প্রধান কার্যালয়ে গান করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ এবং পাবলো নেরুদা ও অ্যামি সিজার স্মরণে ইউনেস্কো এই আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জানা গেছে, অনুষ্ঠানে শামা রহমান রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে তার গাওয়া রবীন্দ্রসংগীতের অডিও সিডি প্রকাশ করবে ইউনেস্কো।গত ৯ সেপ্টেম্বর শামা রহমান প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।