উপস্থাপনায় ন্যান্সি

সংগীতশিল্পী ন্যান্সি উপস্থাপনা করছেন। দেশ টিভিতে ঈদের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। গান গেয়ে যাঁরা এরই মধ্যে খ্যাতি অর্জন করেছেন, সে রকম কয়েকজন জুটিকে দেখা যাবে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম ‘ডুয়েট মোমেন্টস’। জুটি হিসেবে থাকছেন এলিটা-মাহাদী, আরেফিন রুমী ও পড়শি।উপস্থাপনার ব্যাপারে ন্যান্সি বললেন, ‘উপস্থাপনা আগে কখনো করা হয়নি। এ ব্যাপারে তেমন আগ্রহও ছিল না। ঈদের অনুষ্ঠান বলেই কাজটা করছি। আর যেহেতু অনুষ্ঠানটি গান আর গানের শিল্পীদের নিয়ে, তাই আরও বেশি ভালো লাগছে।’