চটপটে পরিণীতি চোপড়া হতে পারেন দারুণ এক উপস্থাপক। আর এই উপস্থাপনার কাজটাই করতে যাচ্ছেন তিনি। ‘গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক একাডেমি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। আগামী ১ অক্টোবর এ অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকছেন আরও একজন। তবে কে, সেটা চমক হিসেবেই রাখতে চান আয়োজকেরা।‘অভিনয়ে আসার পর উপস্থাপনা করিনি। কিন্তু স্কুলে এ কাজ করতাম প্রায়ই। আমার স্বতঃস্ফূর্ততা উপস্থাপনায় কাজে আসবে বলে মনে করছি। শুধু চিত্রনাট্য পড়ে অভিনয় করাটা অনেক সময় একঘেয়ে মনে হয়।’ বলেছেন পরিণীতি চোপড়া। আইএএনএস।