কোনো একজনের কাহিনি নয় হিরোইন ছবিটি। পরিচালক মধুর ভান্ডারকর জানালেন, বলিউডের নানা ঘটনা থেকেই অনুপ্রেরণা নিয়েছেন ছবিটির জন্য। ‘মাহির (কারিনা কাপুর) বলিউডে এসে তারকা হয়ে ওঠা, তাঁর জীবনের উত্থান-পতন তুলে ধরা হয়েছে ছবিতে। ছবির ৭০ ভাগই বাস্তব ঘটনা, বাকি ৩০ ভাগ কল্পনা।’ বললেন মধুর।২১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। সেদিন কারিনা কাপুরের জন্মদিন। আইএএনএস।