নতুন করে আলোচনায় এসেছে অস্কার-জয়ী হলিউড তারকা জুলিয়া রবার্টসের বহুল প্রশংসিত ছবি প্রিটি উইম্যান। জনমত জরিপে বিশ্ব ভালোবাসা দিবসে সর্বকালের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এটি। রেডিও টাইমস এই জরিপ চালায় বলে মিরর অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়। ১৯৯০ সালের এই ছবি স্লিপলেস ইন সিয়াটল ও নটিং হিল-এর মতো রোমান্টিক ছবিগুলোকে টপকে ১ নম্বর আসন দখল করে। ওয়েবসাইট।