হ্যারি পটার ছবিতে হারমিয়ন গ্রেঞ্জারের ভূমিকায় চমত্কার অভিনয় করে দর্শক, সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছেন এমা ওয়াটসন। সেই এমাই কিনা বিশ্ববিদ্যালয়ে অভিনয়ের ক্লাস করতে গিয়ে নাকানি-চুবানি খাচ্ছেন। ২১ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের ক্লাসকে ভয়ংকর এক অভিজ্ঞতা বলে আখ্যায়িত করেছেন। শিক্ষকের কথায় একপর্যায়ে তিনি কেঁদেই ফেলেন। বলেন, ‘আমি নাকি রাগতে জানি না। রাগান্বিত হওয়ার অভিনয় করা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ। জবাবে বললাম, আমি পারব না। পারব না এ কাজ করতে।’হ্যারি পটার ছবির বদৌলতে এ বয়সেই এমার নাম ধনাঢ্য টিনএজারদের তালিকায় চলে এসেছে। ওয়েবসাইট।