এমি উপস্থাপক জেন লিঞ্চ

এর আগে একাধিকবার এমি অ্যাওয়ার্ডের মঞ্চে উঠতে দেখা গেছে তাঁকে। আসছে ১৮ সেপ্টেম্বরে বসছে এমি অ্যাওয়ার্ডের ৬৩তম আসর। সেই আসরেও মঞ্চে উঠবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেন লিঞ্চ। তবে এবার তিনি পুরস্কার দেওয়ার এই আসরে উপস্থাপনা করবেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে জেন বললেন, ‘নাচ-গান আর সবচেয়ে সুন্দর পোশাক পরে দারুণ মজা করার অপেক্ষায় আছি।’উল্লেখ্য, আগামী ১৪ জুলাই এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া শিল্পীদের নাম ঘোষণা করা হবে। ওয়েবসাইট।