বাংলা একাডেমী আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সেমিনারকক্ষে কবি শামসুর রাহমান স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে।সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মদ সামাদ ও বায়তুল্লাহ কাদেরী। শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করবেন সৈয়দ হাসান ইমাম ও কাজী আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক হায়াৎ মামুদ। বিজ্ঞপ্তি।