ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে বিকল্প চলচ্চিত্রের ওপর বক্তৃতা দেবেন তানভীর মোকাম্মেল। সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। জানা গেছে, আগামী ২ ও ৩ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে তানভীর মোকাম্মেল ‘বাংলাদেশের বিকল্প চলচ্চিত্রের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা করবেন।এ ছাড়া উত্তর কলকাতার সহমর্মী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ৩১ অক্টোবর চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল ও পশ্চিমবঙ্গের লেখিকা সুনন্দা শিকদারকে সংবর্ধনা দেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী। এ অনুষ্ঠানে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র চিত্রা নদীর পারে ও প্রামাণ্যচিত্র অচিন পাখী দেখানো হবে।