কাটতি বটে!

জুনে সংগীতভিত্তিক বিশ্ব সফরে যাচ্ছেন অস্কারজয়ী ওস্তাদ সুরকার এ আর রহমান। ১৮ জুন যুক্তরাষ্ট্রের শিকাগোতে হবে তাঁর ‘জয় হো’ কনসার্ট। এরই মধ্যে অনুষ্ঠানের কিছু টিকিট রহমানের অফিশিয়াল ওয়েবসাইটে বিক্রি হতে শুরু করেছে। একেকটি টিকিট বিক্রি হচ্ছে এক হাজার ৫০ ডলারে। শিকাগোর সিয়ার্স সেন্টারে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। তবে একজন একসঙ্গে আটটির বেশি টিকিটের ফরমায়েশ দিতে পারবেন না। ওয়েবসাইট।