কাল থেকে ছায়ানটের রবীন্দ্র উৎসব

ছায়ানটে রবীন্দ্র উত্সব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানসূচি ঘোষণা করেন খায়রুল আনাম। পাশে ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী । প্রথম আলো
ছায়ানটে রবীন্দ্র উত্সব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানসূচি ঘোষণা করেন খায়রুল আনাম। পাশে ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী ।  প্রথম আলো

ছায়ানটে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের। ৮ ও ৯ মে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। এতে অংশ নেবেন প্রায় ৬০ জন সংগীতশিল্পী। এর মধ্যে আমন্ত্রিত অতিথি থাকবেন ৩০ জন। গতকাল সকালে ছায়ানট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক খায়রুল আনাম প্রমুখ। দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের সহযোগিতায় রয়েছে গ্রামীণফোন।