মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ার লালন সাঁই বটতলা পদ্মহেমধামে কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘লালন শাহ বটতলা সাধুসঙ্গ ২০১২’। আয়োজনটির আহ্বায়ক কবির হোসেন জানান, কাল বৃহস্পতিবার বেলা দুইটায় সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে সাধুসঙ্গ। এরপর অনুষ্ঠান চলবে ভোর পর্যন্ত। শুক্রবার অনুষ্ঠান শুরু হবে সকাল থেকে। চলবে পরদিন ভোর পর্যন্ত। দুই দিনের এই আয়োজনে জাপান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধু ফকির, বাউল ফকির এবং লালনগীতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালনের গান পরিবেশন করবেন। সাধুসঙ্গ সবার জন্য উন্মুক্ত।