কায়ায় হামিদুজ্জামান খানের প্রদর্শনী

আগামী বৃহস্পতিবার থেকে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের শিল্পকর্মের একক প্রদর্শনী। ‘জল রঙ এবং ভাস্কর্য’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। প্রদর্শনী চলবে আগামী ৬ জুন পর্যন্ত বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। বিজ্ঞপ্তি।