কিনু কাহারের থেটার

কিনু কাহারের থেটার নাটকের একটি দৃশ্য । প্রথম আলো
কিনু কাহারের থেটার নাটকের একটি দৃশ্য ।  প্রথম আলো

পুতনা রাজ্যের উজির মহাশয় শ্লীলতাহানি করছেন। বড়লাট রাজাকে সাফ জানিয়ে দিয়েছেন অপকর্মের বিচার না হলে রাজপাটই লাটে তুলে দেবেন। রাজা পড়েছেন বিষম সংকটে। উজির তো কেবল উজির নন, তাঁর জানের দোস্ত। কেমন করে তাঁর পৃষ্ঠদেশে চৌদ্দ ঘা চাবুক কষার নির্দেশ দেবেন। এ নিয়ে শুরু কিনু কাহারের থেটার নাটকের কাহিনি।
গতকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটকটি মঞ্চস্থ করে প্রাচ্যনাট। মনোজ মিত্র রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম।