এবার অন্য রকম আন্দোলনের ডাক দিয়েছেন কেট উইন্সলেট। সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে আছেন আরও দুজন অস্কারজয়ী অভিনয় শিল্পী—এমা টম্পসন ও র্যাচেল ভাইস। তাঁরা বলছেন, ‘আর নয় কসমেটিক সার্জারি!’ উইন্সলেট জানিয়েছেন, তিনি আর কখনোই ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেবেন না। হলিউডের আর কেউই যেন নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এমনটা না করেন, সে ব্যাপারেও বলবেন তিনি। আর তাই ‘ব্রিটিশ অ্যান্টি-কসমেটিক সার্জারি লিগ’ নামের একটি দলও গঠন করছেন এই তারকা! ‘আমার মা-বাবা এই পৃথিবীতে আমাকে যেভাবে নিয়ে এসেছেন, আমি সেভাবেই থাকতে চাই। আমি একজন অভিনয়শিল্পী, তো আমি কেন মেকি রূপ নিয়ে দর্শকদের সামনে হাজির হব?’ বললেন উইন্সলেট। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।