অ স্কা রে র টু কি টা কি

কেনিয়ার জয়!

লুপিতা নিয়াঙ্গো
লুপিতা নিয়াঙ্গো

থাকেন নিউইয়র্কে। জন্মেছেন মেক্সিকোতে। কিন্তু বাবা কেনিয়ার। সেই সূত্রেই লুপিতা নিয়াঙ্গোর অস্কার জয়কে কেনিয়ানরা নিজেদের জয় মনে করেই উৎসব করেছে। দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনইয়াত্তা এই উৎসবে শামিল ছিলেন। নিয়াঙ্গোকে টুইট করে তিনি লিখেছেন, ‘তুমি আফ্রিকার গর্ব।’ কিন্তু দেশটির চলচ্চিত্র পরিচালক ও সমালোচক ওগোভা ওনদেগো সরকার ও দেশের সমালোচনা করে বলেছেন, তাঁরা শিল্পকে যথার্থ সমর্থন দেন না। এপি।