খলনায়ক আমির

আমির খান এতদিন অভিনয় করেছেন নায়কের ভূমিকায়। এবার তাঁর মনে হলো খলনায়কের ভূমিকায় কাজ করলে মন্দ হয় না। তাই জন এব্রাহাম আর হূতিক রোশনের মতো তিনিও অভিনয় করবেন খলনায়কের ভূমিকায়। ছবির নাম ধুম ৩। প্রযোজনা করছেন যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া। পরিচালনা করবেন বিজয়কৃষ্ণ আচার্য। চিত্রনাট্য দেখে নাকি দারুণ খুশি আমির। তাই সঙ্গে সঙ্গে রাজি। ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, উদয় চোপড়াও। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।