নগরের শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে গতকাল শুক্রবার বিকেলে শিল্পী সঞ্জয় কুমার দাশের ‘স্পেস অব ড্রিম’ শীর্ষক দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে ৩০টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পসমালোচক আবুল মনসুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী নাজলী সুলতানা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ। প্রদর্শনী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।