বাংলাদেশ চলচ্চিত্র সংসদের বছরব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষ হলো গতকাল। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তিনজনকে সুবর্ণজয়ন্তী পদক, ৩১ জনকে সুবর্ণজয়ন্তী স্মারক সম্মাননা ও একজনকে চলচ্চিত্র গবেষণায় অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র সংসদের প্রবীণ কর্মী হাসনা বেগম ও বিধান বড়ুয়া।
সুর্বণজয়ন্তী উদ্্যাপন উপদেষ্টা পরিষদের সভাপতি মাহবুব জামিলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আয়োজনের সহযোগী শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
সুবর্ণজয়ন্তী পদক পেয়েছেন আলমগীর কবির (মরণোত্তর), মাহবুব জামিল ও মুহম্মদ খসরু। চলচ্চিত্র গবেষণায় অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুপম হায়াৎকে।