
একাডেমীর জাতীয় চিত্রশালার তৃতীয় গ্যালারিতে গতকাল শিল্পী কিরীটী রঞ্জন বিশ্বাস ‘চিত্রপটে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে চলমান ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ অনুষ্ঠানমালার অংশ এটি। রোববার বিকেলে নয় দিনব্যাপী একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।