সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে গতকাল শনিবার শুরু হয়েছে অ্যাডর্ন পাবলিকেশন আয়োজিত ১২ দিনের চৈত্রসংক্রান্তির বই উৎসব। বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন এবার একুশে বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের প্রবীণ-নবীন লেখক ও গবেষকেরা।উৎসবে ক্রেতারা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে এসব বই কিনতে পারবেন। উৎসব ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।