জাতীয় প্রেসক্লাবে শিশু আনন্দমেলা

জাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ক্লাব সদস্যদের ছেলেমেয়েদের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা। দুই শতাধিক শিশু-কিশোর এতে অংশ নেয়।প্রথম দিন ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও লুডু প্রতিযোগিতা। ক্লাব সভাপতি কামাল উদ্দিন আনন্দমেলার উদ্বোধন করেন। স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন নুুরুদ্দিন আহমেদ। সমাপনী অনুষ্ঠান হবে ৭ অক্টোবর শুক্রবার। সকালে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।