ঈদ বিনোদন

জি টিভি (গাজী টিভি)

মেড ইন চিটাগং নাটকের শুটিংয়ের ফাঁকে তিশা, পার্থ বড়ুয়া ও অপর্ণা। জি টিভিতে (গাজী টিভি) ঈদের পরদিন রাত নয়টায় প্রচারিত হবে নাটকটি। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত
মেড ইন চিটাগং নাটকের শুটিংয়ের ফাঁকে তিশা, পার্থ বড়ুয়া ও অপর্ণা। জি টিভিতে (গাজী টিভি) ঈদের পরদিন রাত নয়টায় প্রচারিত হবে নাটকটি। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত

আনন্দ আলাপ

জি টিভিতে (গাজী টিভি) ঈদের দিন রাত ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে আড্ডার অনুষ্ঠান ‘আনন্দ আলাপ’। উপস্থাপনা করেছেন শমী কায়সার।

 অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন গ্রামীণফোনের গণযোগাযোগ প্রধান আমান আশরাফ ফায়েজ, মাইন্ড শেয়ারের মহাব্যবস্থাপক মোরশেদ আলম, মাত্রার পরিচালক সানাউল আরেফিন।