
২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে হলিউডের ছবি ‘গডস অব ইজিপ্ট’। এর একদিনের ব্যবধানে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ২০১৬ সালের বহুল প্রতীক্ষিত এ ছবিটি। রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে আজ শুক্রবার থেকে।
মিশরের পৌরাণিক কাহিনি নিয়ে তৈরি হয়েছে এ ছবি। এতে অভিনয় করেছেন নিকোলাই কোস্টার ওয়েলডো, ব্রেনটন থোয়ইট্স, চ্যাডউইক বোসম্যান ও জেরার্ড বাটলার প্রমুখ।
ঢাকায় ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ব্লকবাস্টার সিনেমাসে এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। তাতে অংশ নেয় আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মীসহ অনেকে।