ঢাকায় প্রথমবারের মতো ‘একক অভিনয় উৎসব’

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘একক অভিনয় উৎসব’। উৎসবটির আয়োজনে রয়েছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আগামীকাল শনিবার আট দিনের এই উৎসব উদ্বোধন করবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এ উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চস্থ হবে। উৎসবে মোট ১১টি নাটক মঞ্চায়িত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একাডেমীর সেমিনারকক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান।