চলচ্চিত্র ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনের পর কথা হলো তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি বলেন, ‘ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতির বিষয়টি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার। তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বা দেয়নি। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।’