
তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে (ananda@prothom-alo.info) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর।
এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি সামিনা চৌধুরী
‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গানটা অন্য কারও গলায় শুনলেই আমার খারাপ লাগে। কারণ, আমার মনে হয়, এটা শুধু সামিনা চোধুরীর গলাতেই মানায়। তাঁর অন্য সব গান তো আমাকে মুগ্ধ করেই, তবে বেশি মুগ্ধতা জাগে এই গান শুনে। তাঁর কাছে জানতে চাই, আপনার প্রথম শেখা গান কোনটি?
পারভেজ বিশ্বাস, মাগুরা
চটজলদি উত্তর
এটা তো এখন মনে করা কষ্টকর। তবে যতদূর মনে পড়ে, ‘মাধবী ঝর ঝর, সজলও সাঁঝে’ গানটা শিখেছিলাম অনেক ছোটবেলায়।
সূত্রধর: হাসান ইমাম