তিনটি জেলায় ‘১০০ বস্তা চাল’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিজস্ব নাটক ১০০ বস্তা চাল এবার মঞ্চস্থ হবে দেশের তিনটি জেলায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক এবং নাটকটির নির্দেশক গোলাম সারোয়ার জানান, ২৪ ও ২৫ জুন দিনাজপুর, ২৬ ও ২৭ জুন রংপুর এবং ২৮ ও ২৯ জুন বগুড়ায় মঞ্চস্থ হবে নাটকটি। স্থানীয় শিল্পকলা একাডেমীগুলো নাটকটির এ প্রদর্শনীর ব্যবস্থা করেছে। জুলাই মাসের শেষ দিকে নাটকটি মঞ্চস্থ হবে ময়মনসিংহ ও কিশোরগঞ্জে। ২০০৮ সালে ১০০ বস্তা চাল নাটকটি জাপানের আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের ‘উচিমুরা পুরস্কার’ পেয়েছে। জাপানি নাট্যকার ইউজো ইয়ামামতোর লেখা থেকে অনুবাদ করেছেন আবদুস সেলিম।