ইরানের তেহরানের ২৮তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বৃত্তের বাইরে। গোলাম রাব্বানী পরিচালিত ছবিটি ছাড়াও প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ইরান, চীন, ভারত, কাজাখস্তান, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তাইওয়ানের ১১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উত্সবে অংশগ্রহণের জন্য উত্সব কমিটি এরই মধ্যে ছবির পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি শুরু হওয়া এই উত্সব চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।