দুই দিনের জন্য 'অনিল বাগচীর একদিন'

হুনমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত অনিল বাগচীর একদিন ছবিটি আবারও দেখার সুযোগ মিলবে। আজ রোববার ও আগামীকাল সোমবার মোরশেদুল ইসলাম পরিচালিত এ ছবির প্রদর্শনী হবে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
প্রতিদিন অনিল বাগচীর একদিন-এর তিনটি করে প্রদর্শনী হবে। প্রদর্শনীর সময় বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটা। ছবিটির প্রযোজক ও পরিবেশক বেঙ্গল ক্রিয়েশনস। এতে অভিনয় করেছেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, ফারহানা মিঠু, জ্যোতিকা জ্যোতি, মিশা সওদাগর প্রমুখ।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে।