অল্প স্বল্প গল্প

নারীবাদী কারিনা

কারিনা কাপুর
কারিনা কাপুর

অবশেষে মেনে নিয়েছেন কারিনা কাপুর, তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন গ্ল্যামারাস চরিত্রগুলোয়। যেখানে কারিনাকে শুধু নাচগান আর জমকালো সাজে দেখা যাবে। অ্যাকশন ছবি তাঁকে তেমন টানে না। কারিনা জানান, নাচ আর গানেই স্বাচ্ছন্দ্য তাঁর। এমনকি পর্দায় অভিনেতাদের সঙ্গে রোমান্সেও আপত্তি নেই। শুধু মারদাঙ্গা চরিত্রগুলো আপাতত এড়িয়ে যাচ্ছেন কারিনা। বললেন, ‘আমি প্রচণ্ড নারীবাদী। অ্যাকশন চরিত্র আমার জন্য নয়। লক্ষ্মী ঘরকন্না হিসেবেই আমাকে মানায় বেশ।’ তাই বাস্তব জীবনের মতো পর্দায়ও ‘রাজকন্যা’ কিংবা ‘রাজবধূ’ বেশেই বারবার ফিরে আসতে চান কারিনা কাপুর। আইএএনএস।