টানা ১০ বছর হ্যারি পটার সিরিজের ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী এমা ওয়াটসন। ওই ছবিতে অভিনয়ের পালা চুকেছে। এখন লোকের কথায় দস্তুরমতো ত্যক্ত-বিরক্ত তিনি। সবার এক প্রশ্ন—এখন কী করবেন? সবকিছু কি শেষ হয়ে গেল? জবাবে ওয়াটসন বলেন, ‘শেষ হবে কেন! সবে তো শুরু। আমার বয়স মাত্র ২০। ক্যারিয়ার কীভাবে গুছিয়ে নেব, কোন ছবিতে অভিনয় করব—এ নিয়ে মোটেও চিন্তিত নই। কারণ, এসব নিয়ে ভাবার প্রচুর সময় আছে। আপাতত পড়াশোনার পাট তো চুকাই।’ ওয়েবসাইট।