নেতাজি সুভাষের ভূমিকায় মিঠুন

নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় এবার অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। ছবিটি তৈরি করছেন পরিচালক মহেশ মাঞ্জেরকর। ছবির নাম আমি সুভাষ বলছি। এ ছবিতে সুভাষচন্দ্রের স্ত্রী এমিলির ভূমিকায় অভিনয় করছেন লাবণী সরকার। জানা গেছে, মুম্বাইয়ে এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। মিঠুন বললেন, ‘এই ছবি দেশপ্রেমবোধকে নতুন করে জাগিয়ে তুলবে। এ ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছে। এ ছবি দেখে বাঙালিরা তাদের ঐতিহ্য ও দেশপ্রেমের জন্য গর্ববোধ করবে।’