ভারতের একজন সাংবাদিককে দেখছি ছুটতে ছুটতে যাচ্ছেন। জলদি খবরটা ওঠাতে হবে। তার মানে লালগালিচায় উঠে গেছেন সোনম কাপুর।

কদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে মহা তোড়জোড়—বলিউড অভিনেত্রী সোনম কাপুর কবে আসছেন কানের লালগালিচায়।
অবশেষ ফুরিয়েছে সেই অপেক্ষার পালা। লালগালিচা পর্ব শেষে সোনম কাপুর ধরা পড়লেন প্রথম আলো ক্যামেরায়।