ফুঁ

চ্যানেল আইয়ে আজ দুপুর ১২টা পাঁচ মিনিটে দেখানো হবে টেলিছবি ফুঁ। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি। অভিনয় করেছেন সোহেল খান, মিশু, অপর্ণা, মনিরা মিঠু, রাখি, চাষী। একজন ফকির বাবার কাছে প্রতিদিন নানা মানুষ আসে। এই ফকির বাবা নাকি ফুঁ দিয়ে সব সমস্যার সমাধান করে। ফকির বাবার সঙ্গে আছে তিনজন সহকারী। তাদের সবার গল্প নিয়েই নাটকটি।