
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব গত শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরের হল টোয়েন্টি ফোরে অনুষ্ঠিত হয়। প্রথম আলোর উদ্যোগে
অনুষ্ঠিত এই আয়োজনের ১৮তম আসরে ছিল ফ্যাশন শো ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ড। সহযোগী পৃষ্ঠপোষক ছিল রিজেন্ট এয়ারওয়েজ। প্রচার
সহযোগী বাংলাভিশন। রূপসজ্জা সহযোগী পারসোনা। ছবি তুলেছেন সৌরভ দাশ