টুকরো খবর

বলাকায় চলবে রাজ্জাকের ছবি

প্রয়াত অভিনেতা রাজ্জাক স্মরণে দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে রাজধানীর পুরোনো প্রেক্ষাগৃহ বলাকা সিনেওয়ার্ল্ড। কাল (২৯ আগস্ট) প্রদর্শিত হবে রাজ্জাক, ববিতা, শাবানা ও বুলবুল আহমেদ অভিনীত সোহাগ সিনেমাটি। পরদিন প্রদর্শিত হবে রাজ্জাক ও ববিতা অভিনীত মানুষের মন।

বলাকা সিনেওয়ার্ল্ডের ব্যবস্থাপক আকতার হোসেন জানান, প্রতিদিন সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ছবি দুটি।

এ ছাড়া ঈদের আগের দুই দিন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর রাজ্জাক স্মরণে বলাকা সিনেওয়ার্ল্ড বন্ধ রাখা হবে বলে জানান তিনি।