বসন্ত উৎসব

.

ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির আয়োজনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘বসন্ত উৎসব’। দিনভর নানা আয়োজনে উদ্যাপিত হয় এই উৎসব। নাচ, গান, নাটক, গীতিনাট্য উপভোগ করেন উৎসবে অংশ নেওয়া দর্শকেরা। ছিল সংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়, গানের দল বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস ও জলের গানের পরিবেশনাও। সেই উৎসবেরই একটি নৃত্য পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।