বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ১৫ জুন থেকে শুরু করছে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’। দুই মাসের এই কোর্সে থাকছে চলচ্চিত্র-সংশ্লিষ্ট নানা বিষয়। পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। কোর্স শেষে সনদ পাওয়া ছাত্রছাত্রীরা ডিজিটাল ফরম্যাটে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সুযোগ পাবেন।আগ্রহী ব্যক্তিদের ৩ জুনের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।যোগাযোগের ঠিকানা, ১৬০ লেক সার্কাস (পঞ্চম তলা) কলাবাগান, মিরপুর রোড। ফোন: ০১৭১২০৮৬১০২।ই-মেইল: bfidhaka@yahoo.com। বিজ্ঞপ্তি।